ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেরিটরি ম্যানেজারের ওপর হামলা

-প্রতীকী ছবি।

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেরিটরি ম্যানেজারের ওপর হামলা চালিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে ওই অফিসের ডিপো ইনচার্জ। পরে গুরুতর আহত অবস্থায় টেরিটরি ম্যানেজারকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের লোন অফিস পাড়ার ডিপো অফিসে হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত শেখ আফজাল হোসাইন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখ নিজাম আলীর ছেলে। বর্তমানে তিনি শহরের বাগমারা রোডের ভাড়াটিয়া।

আহত আফজাল হোসাইন জানান, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস যশোর ডিপো অফিসের ইনচার্জ মুকুল হোসেন রিপন। তার বাড়ি শহরতলীর শেখহাটি বাবলাতলায়। স্থানীয় হওয়ার সুবাদে তিনি গায়ের জোর খাটিয়ে অফিসকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগও রয়েছে।

তিনি (আফজাল হোসাইন) টেরিটরি ম্যানেজার হিসেবে আসার পর থেকে তার সকল চুরি ও দুর্নীতিতে বাধা দেন। অনৈতিক কাজে বাঁধা পাওয়ায় মুকুল হোসেন রিপন বিভিন্ন রকম আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে রিপন তাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রিপন লোহার রড দিয়ে আফজাল হোসাইনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যান। পরে ডিপো অফিসের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আফজাল হোসাইন হাসপাতালের পুরুষ ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, এর আগেও রিপন আমার হাতে আঘাত করে। এ বিষয়ে আমি হেড অফিসে তার বিরুদ্ধে অভিযোগ করি। যে কারনে রিপন আমার উপর ক্ষিপ্ত ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রাথমিক অভিযোগে যাওয়া কোতোয়ালি থানার এ এস আই মিনারা আলম বলেন, আমরা ফোনে অভিযোগ পেয়ে ওই অফিসে গিয়েছিলাম। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

যশোরে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টেরিটরি ম্যানেজারের ওপর হামলা

আপডেট টাইম : ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :