ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কিট না থাকায় কোভিড পরীক্ষা বন্ধ

যশোরে করোনায় দুই জনের মৃত্যু

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

যশোরে করোনা আক্রান্ত ইউসুফ আলী (৪২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ নিয়ে গত পাঁচ দিনে যশোরে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন সন্দেহভাজন হিসেবে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইউসুফের করোনা শনাক্ত হয়। এর আগে (১৮ জুন) ভোরে করোনা আক্রান্ত হয়ে মারা যান বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের বাসিন্দা শেখ আমির হোসেন (৬৮)। তিনিও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে কিটের অভাবে যশোর জেনারেল হাসপাতালে কোভিড পরীক্ষা বন্ধ থাকায় বেসরকারি হাসপাতালের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টই একমাত্র ভরসা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জানিয়েছেন, করোনা পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাব নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে কিট সরবরাহের জন্য বলা হয়েছে। সেটা পাওয়া গেলে তারা ল্যাবে কোভিড পরীক্ষা শুরু করতে পারবেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন সাফায়াত বলেন, করোনা পরীক্ষার কিছু কিট রয়েছে কিন্তু সেগুলো মেয়াদোত্তীর্ণ। কিটের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দুই একদিনের মধ্যে দুই হাজার কিট হাতে পাওয়া যেতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

কিট না থাকায় কোভিড পরীক্ষা বন্ধ

যশোরে করোনায় দুই জনের মৃত্যু

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :