ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে এনসিপি’র বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

কাজী নূরঃ

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) যশোর জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

.

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান, খালেদ সাইফুল্লাহ, সাজিব সারোয়ার, আসমা খানম, সোয়াইব হোসেন, মাসুম বিল্লাহ ও মোঃ নুরুজ্জামান প্রমুখ।

.

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র- জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। সেই ত্যাগের বিনিময়ে দেশে ফিরে খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হলে ছাত্র- জনতা আবার রাজপথে নামবে।

.

নেতৃবৃন্দ আরও বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ, আদালতের রায় এবং জনগণের রায়ের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা সম্ভব। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাই এখন সময়ের দাবি।
.

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন এবং ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নামে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধেও রাজপথে স্লোগান তোলা হবে। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ যারা এই প্রক্রিয়ায় যুক্ত, তারাও রেহাই পাবে না।
.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতারা জানান, যারা আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের পক্ষে থাকবে, তাদের আন্দোলনে সর্বাত্মক সমর্থন দেয়া হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

error: Content is protected !!

যশোরে এনসিপি’র বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

আপডেট টাইম : ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :