ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে এটিএম আজহারের মুক্তিতে শুকরানা নামাজ ও দোয়া

মোঃ নূর ই আলম (কাজী নূর):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ বেকসুর খালাস দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শুকরানা নামাজ ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

.

বুধবার (২৮ মে) বিকেলে যশোর শহরের রেলগেট জেলা মডেল মসজিদে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। শহর শাখা আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ জামায়াতের ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করেছে। মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায়ভাবে তাদের হত্যা করা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল পৃথিবীর সেরা মিথ্যাচার।

.

তৎকালীন বিচারকদের স্কাইপ কেলেঙ্কারি ও আদালত চত্বর থেকে আসামীপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ ঘটনার পর এটিএম আজহারুল ইসলামের খালাসের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। জামায়াত নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে বাংলাদেশের মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়েছে। এই রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। ন্যায় বিচার করা হয়েছে। এ জন্য আইনজীবী এবং বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াতে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

.

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক এন এ নূর মামুন, পেশাজীবী থানা আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, শহর সেক্রেটারি ইমরান হুসাইন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশ নেতা কর্মী দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

যশোরে এটিএম আজহারের মুক্তিতে শুকরানা নামাজ ও দোয়া

আপডেট টাইম : ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :