ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম প্রয়ান দিবস পালিত

আজ ২৯ জুন। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম প্রয়ান দিবস। এ উপলক্ষে মধুসূদন একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় শনিবার (২৯জুন) কবির জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবির আবক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশনসহ মধুসূদন একাডেমি পুরস্কার প্রদান করা হয়।
মধুসূদন একাডেমির চেয়ারম্যান কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জী’র সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে।
স্বাগত বক্তব্য রাখেন মধসূদন একাডেমির পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ। আরো বক্তব্য রাখেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি স.ম তুহিন, হোসাইন নজরুল হক, প্রভাষক সৈয়দ ইমদাদুল হক প্রমুখ।
এছাড়া মধুসূদনচর্চা ও গবেষণায় ‘মাইকেল মধুসূদন দত্ত: সময় ও শিল্প’ গ্রন্থের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক ড. রাহেল রাজিবকে ‘মধুসূদন একাডেমি পুরস্কার- ২০২৩ প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এবং ভারতের কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক এবং সুধীসমাজ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

যশোরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ১৫১তম প্রয়ান দিবস পালিত

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :