ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শার্শা উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন। সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

শার্শা উপজেলা বিএনপির আহবায়ক খাইরুজ্জামান মধুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি নুরুজ্জামান লিটন, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম আর জেল- জুলুম সহ্য করে এখন দল পুনর্গঠনের সময়। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সম্মেলন শেষে শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সহ ১১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

এছাড়া কমিটির অন্যরা হলেন, প্রধান উপদেষ্টা পদে শার্শা উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, সিনিয়র সহ- সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ (শার্শা), সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু ও ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :