ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরের শার্শায় শহীদ জাবিরের পিতার ওপর চাঁদাবাজদের হামলা

প্রশাসনের হস্তক্ষেপে মামলা রেকর্ড

কাজী নূরঃ

যশোরের শার্শা উপজেলার জামতলা বাজারে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত হয়েছেন ৩৬ জুলাই আন্দোলনে শহীদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সহ- সভাপতি নওশের আলী।

.

বুধবার (২৩ এপ্রিল) রাতে বাজারে তার ভাতিজা মিন্টু বিশ্বাসের দোকানে চাঁদাবাজদের হামলার খবর পেয়ে নওশের আলী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে কিলঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে ফেলে। এ ঘটনায় জামতলা বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

.

জানা গেছে, জামতলা বাজারে মিন্টু বিশ্বাসসহ কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে সামটা ও দেউলী গ্রামের ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত। এ সময় চাঁদা না পেয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার খবর বাগআঁচড়া ফাঁড়ি পুলিশকে জানানো হলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

.

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ঝিকরগাছা ইউএনও ভূপালী সরকার এবং ওসি বাবলুর রহমান ভুক্তভোগীর বাড়িতে গিয়ে কথা বলেন। নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান ফোনে বিস্তারিত জেনে মামলা রেকর্ডের নির্দেশ দেন।

.

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

যশোরের শার্শায় শহীদ জাবিরের পিতার ওপর চাঁদাবাজদের হামলা

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :