ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরের রূপদিয়ায় ১৪ বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

কাজী নূরঃ

যশোর সদর উপজেলার রূপদিয়ায় পূর্ব বিরোধের জের ধরে ১৪ বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনার পরে ভুক্তভোগী, ইজিবাইক চালক মিলন হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, রূপদিয়ার খবির খা, তার তিন ছেলে জাহিদ, আলী ও রমজান, সাদ্দাম, জুবায়ের ও আসলাম।

.

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্তদের সাথে ৪০/৫০ বছর পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে মাঝেমধ্যে তার বাড়ি ঘর ভাঙচুর ও জবর দখলের চেষ্টা করে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সকল আসামি দেশিয় ও ধারালো অস্ত্র নিয়ে বাদীসহ তাদের ১৪ বাড়িতে হামলা করে। এ সময় তাদের বাড়ি ভাঙচুরসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।

.

মারপিটে ১২জন আহত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে জানালেও তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে থানায় অভিযোগ দেয়ার পরে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ভাঙচুর ও লুটপাটে বাধা প্রদান করে। কিন্তু এর আগে ১৪ বাড়ি থেকে মালামাল লুটপাট ও ভাঙচুর করে ফেলে তারা।

.

এই ব্যাপারে কোতয়ালি থানায় ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

error: Content is protected !!

যশোরের রূপদিয়ায় ১৪ বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট

আপডেট টাইম : ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :