ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ

-ছবিঃ প্রতীকী।

যশোরের মনিরামপুরের বাগডোব গ্রামের এক বাড়িতে স্বামী স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। একই সাথে উদ্ধার করা হয়েছে লুট হওয়া সোনার গহনা, টেলিভিশন, পানির পাম্প, দুইটি গরু এবং এ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ।
ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, খুলনার রুপসা উপজেলার নৈহাটি দারোগাভিটা গ্রামের অহিদ শেখের ছেলে আব্দুল হালিম (৩৫), বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে শিমুল শেখ ওরফে হৃদয় (২২), খুলনার তেরখাদা উপজেলার কুসলা গ্রামের নাসির হাওলাদারের ছেলে মিলন হাওলাদার ওরফে হৃদয় (২৬) ও রুপসা থানার ইলাহিপুর গ্রামের শওকত আলী শেখ ওরফে শহর আলীর ছেলে আবুল কালাম শেখ (৪০)।
যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, গত ২৭ এপ্রিল রাত ১২ টার পর মনিরামপুর উপজেলার বাগডোব গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে ডাকাতি হয়। আসামিরা হঠাৎ করে বাড়ির মধ্যে ঢোকে এবং আতিয়ার রহমানকে বেঁধে ফেলে। এ সময় ধস্তাধস্তি হলে তার স্ত্রী জেগে যান। পরে তারও হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা বিভিন্ন ধরনের সোনার গহনা, দুইটি মোবাইল ফোন, টিভি, নগদ টাকা, টর্চলাইট ও গোয়ালঘর থেকে দুইটি গাভী একটি পিকআপে করে নিয়ে চলে যায়।
এ ঘটনায় আতিয়ার রহমান মনিরামপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবির এসআই শামীম হোসেন। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অনেক দিন ধরে খোঁজখবর নিয়ে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করেন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
এসআই শামীম হোসেন জানান, এই চক্রের সাথে আরো অনেকে আছে। তাদের ধরতে পুলিশ কাজ  করছে।  রোববার বিকেলে আটক আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

যশোরের মনিরামপুরে ডাকাতির ঘটনায় আটক ৪, পিকআপ জব্দ

আপডেট টাইম : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :