ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরের অভয়নগরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

যশোরের অভয়নগরে জিয়া উদ্দিন পলাশ নামে সাবেক এক কাউন্সিলরকে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যাক্ত ঘরে এ ঘটনা ঘটে।

নিহত জিয়া উদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নওয়াপাড়া এলাকার ইব্রাহিম সরদারের ছেলে।

জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাদুল করিম জানান, স্থানীয়ভাবে জানা গেছে, টাকা নিয়ে বিরোধের জের ধরে জিয়া উদ্দিন পলাশকে অপহরণ করে রইচ উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি। এরপর রাত ১০টার দিকে নওয়াপাড়া আয়কর অফিসের পেছনে একটি পরিত্যাক্ত ঘর থেকে গুরুতর অবস্থায় পলাশকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে জিয়া উদ্দিন পলাশকে অপহরণ এবং হত্যার ঘটনায় জড়িত রইচ উদ্দিনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওসি আরো জানান, এ ঘটনায় রইচ উদ্দিনকে আটক দেখানো হয়েছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

যশোরের অভয়নগরে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :