হুমায়ন আহমেদঃ
ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের পিতা রবিউল ইসলাম (পঁচা) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বলিয়ারপুর দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ক্যাশিয়ার ছিলেন।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার সকাল ১১টায় বলিয়ারপুর জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি তিন সন্তানের জনক ছিলেন। তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমকে বলিয়ারপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















