ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মৌগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

oppo_0

ফিরোজ আলম:

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নম্বর মৌগাছি ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় মৌগাছি ইউনিয়নের টেমা আদিবাসী পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে ৪ নম্বর মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬-এ চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল।

কর্মসূচির উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় ইউনুস আলী মুন্ডল বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আমাদের পরিবেশ আরও সবুজ ও সুন্দর হবে। তাই সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌগাছি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বয়েজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদ আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাহার আলী এবং টেমা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি শ্রী রুপেন ও শ্রীমতি মারসিলা।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার তরুণরা কর্মসূচিতে অংশ নেন। তারা পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডল বিভিন্ন সামাজিক, জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীর ভূলবাড়ীয়া গ্রামে দীর্ঘ লোডশেডিংয়ের রাতে ট্রান্সফরমার চুরি

error: Content is protected !!

মৌগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ইউনুস আলী মুন্ডলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :