ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লো তিন বন্ধু, ট্রাকচাপায় নিহত ২

মোল্যা মনিরুজ্জামানঃ

ফরিদপুরের বোয়ালমারীতে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। এসময় আহত হয়েছেন তাদের আরও এক বন্ধু। শুক্রবার (৩০) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাদিরদি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

–

নিহত রবিউল শেখ (২১) মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের বক্কার শেখের ছেলে ও সবুজ শেখ (২০) একই গ্রামের ইসলাম শেখের ছেলে। এদের মধ্যে রবিউল শেখ ঘটনাস্থলে ও সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

–

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বোয়ালমারীর কাদিরদি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এসময় পেছন থেকে আসা বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রবিউল শেখ মারা যান এবং সবুজ শেখ রাজধানীর জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

–

কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন জানান, মোটরসাইকেলে তারা তিনজন বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে ট্রাকচাপায় রবিউল ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের ইসলাম শেখের ছেলে সবুজ শেখ জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেক যুবক আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

–

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সংকট সৃষ্টি হয়েছে কেন

error: Content is protected !!

মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লো তিন বন্ধু, ট্রাকচাপায় নিহত ২

আপডেট টাইম : ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
মোল্যা মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :