ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোটরসাইকেল ছিনতাইকালে চাকরিচ্যুত কনস্টেবল গ্রেফতার

-গ্রেফতার জুনায়েদ পাটোয়ারী।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল ছিনতাই করার সময় চাকরিচ্যুত পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম জুনায়েদ পাটোয়ারী (৩৪)। এ ঘটনায় ভুক্তভোগী রাজিব সাহা বাদী হয়ে বৃহস্পতিবার (৫ জুন) বোয়ালমারী থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

–

এর আগে বুধবার (৪ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার পৌর সদরের ওয়াবদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

–

জুনায়েদ পাটোয়ারী রাজবাড়ী সদর থানার বৃচাত্রা গ্রামের নাজমুল পাটোয়ারীর ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে চাকরি করতেন। কয়েক বছর আগে চাকরিচ্যুত হন।

–

থানা ও এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জুনায়েদ পাটোয়ারী পুলিশের সহকারী উপপরিদর্শকের (এএসআই) পোশাক পরে বোয়ালমারী বাজারের ওয়াবদার মোড়ে আমগ্রামের বাসিন্দা রাজিব সাহা সাহার পালসার মোটরসাইকেল দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র চান। রাজিব সাহার বন্ধু আমিরুল জান্নাত সিয়াম গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে জুনায়েদ গাড়িতে উঠে মাগুরার দিকে রওয়ানা দেন। পরে রাজিব সাহা ও তার বন্ধু আমিরুল অন্য একটি মোটরসাইকেল নিয়ে তাকে ফলো করতে থাকেন। মাগুরার মহম্মদপুর থানার সামনে পৌঁছালে জুনায়েদকে ধরে ফেলেন তারা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে বোয়ালমারী থানায় নিয়ে আসা হয়।

–

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

–

তিনি বলেন, জুনায়েদ পুলিশের কনস্টেবল ছিলেন। নেশায় জড়িত থাকার কারণে কয়েক বছর আগে চাকরিচ্যুত হন। বুধবার বিকেলে এএসআইয়ের ইউনিফর্ম পরে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে আটক হন। এ ঘটনায় তার নামে ছিনতাইয়ের মামলা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

মোটরসাইকেল ছিনতাইকালে চাকরিচ্যুত কনস্টেবল গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :