ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোএনগেজের ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করছে ফ্লাইট এক্সপার্ট  

নিজেদের কৌশলগত অংশীদার হিসেবে ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম মোএনগেজ-কে বেছে নিয়েছে ফ্লাইট এক্সপার্ট। ঢাকায় অবস্থিত প্রধান কার্যালয় থেকে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল সব টাচ পয়েন্টে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের যোগাযোগের সুযোগ ও সেবার অভিজ্ঞতা দেওয়া।  গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যপূর্ণ ফ্লাইট ও হোটেল বুকিং অভিজ্ঞতা প্রদান করা, তাদের সাথে যোগাযোগ বাড়ানো ও বিভিন্ন চ্যানেলের মধ্যে যাত্রা অপটিমাইজ করার জন্য ফ্লাইট এক্সপার্ট-এর প্রয়োজন হয় একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্ল্যাটফর্ম, যেটি মোএনগেজ প্রদান করতে সক্ষম।
২০১৬ সাল থেকে ভ্রমণকারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা দিয়ে আসছে ফ্লাইট এক্সপার্ট। এটির স্বত্বাধিকারী কোম্পানি মক্কা গ্রুপ ৩০ বছর ধরে ব্যবসা পরিচালনা করছে। ফ্লাইট এক্সপার্ট বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন ট্রাভেল এজেন্সি। ইতোমধ্যে এটি বাংলাদেশের ভ্রমণকারীদের আস্থা ও সুনাম অর্জন করেছে।
ফ্লাইট এক্সপার্ট-এর সিএমও আবদুল গণি মেহেদী বলেন, “মোএনগেজ-এর ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টকে নানা চ্যানেলের মাধ্যমে একটি গ্রাহকবান্ধব, ব্যক্তিগত চাহিদা কেন্দ্রিক ও আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে সাহায্য করবে। মোএনগেজ-এর মালিকানাধীন ও চালু করা পুশ-ডেলিভারি প্রযুক্তি, পুশ অ্যামপ্লিফিকেশন® -এর পাশাপাশি ওয়েবসাইট থেকে ফ্লাইট বুকিং বাড়াতে আমরা অন-সাইট মেসেজিং, সেগমেন্টেশন, অ্যানালিটিক্স, ইউজার জার্নি এবং ইমেইলের সুবিধা ব্যবহার করবো।”
বাংলাদেশে মোএনগেজ-এর প্রথম গ্রাহক হিসেবে ফ্লাইট এক্সপার্ট এই প্ল্যাটফর্মের ওপর আস্থা রেখেছে। এর ফলে বিশ্বে মোএনগেজ-এর উপর আস্থা রাখা ব্র্যান্ডের ক্রমবর্ধমান তালিকায় যুক্ত হলো প্রতিষ্ঠানটি।
এই পার্টনারশিপ নিয়ে মোএনগেজ-এর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, আইএমইএ শিভাঙ্গি বোঘানি বলেন, “ফ্লাইট এক্সপার্ট আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে আমাদের উপস্থিতি জোরদার করার সাথে সাথে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ও কার্যকর অনলাইন ট্রাভেল এজেন্সিকে টেকসই প্রবৃদ্ধি অর্জনেও সাহায্য করতে পারবো। ফ্লাইট এক্সপার্ট-এর সাথে কাজ করার জন্য আমরা মুখিয়ে আছি। গ্রাহক ও সেবার মানকে অগ্রাধিকার দিয়ে, গ্রাহক আচরণ সম্পর্কে গভীর বিশ্লেষণ প্রদান করে তাদের আনন্দদায়ক ও  ব্যক্তিগত চাহিদা কেন্দ্রিক অভিজ্ঞতা প্রদান করতে তাদের সাহায্য করতে পারবো বলে আমরা আশাবাদী।”
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

মোএনগেজের ইনসাইটস-লেড এনগেজমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করছে ফ্লাইট এক্সপার্ট  

আপডেট টাইম : ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :