ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু আহত

মোঃ আকাশ উজ্জামান শেখঃ 

বাগেরহাটের মোংলায় ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের পেছন থেকে ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু ডান হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন।

আহত সাংবাদিক অতনু চৌধুরী (রাজু) দৈনিক ইনফো বাংলা পত্রিকার খুলনা ব্যুরো চিফ, নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশন, দৈনিক মুক্তির লড়াই ও খুলনার খবরের বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের বাগেরহাট জেলা শাখা কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।

গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে পায়ে হেঁটে নিজ বাসায় ফেরার পথে ইপিজেডের যাত্রী বহনকারী একটি অজ্ঞাতনামা ইজিবাইকের ধাক্কায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার ডান হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগী সাংবাদিক ও তার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় টাটিবুনিয়া স্কুলের সামনে থেকে হেঁটে বাসায় যাওয়ার সময় পেছন দিক থেকে আসা ইপিজেডগামী একটি অজ্ঞাতনামা ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে নিজ বাসায় পৌঁছে দেন এবং এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।

মনির ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. জামীল হোসাইন বলেন, সাংবাদিক অতনু চৌধুরী রাজুর ডান হাতে প্রচণ্ড আঘাত লেগেছে। বিশেষ করে কনিষ্ঠ আঙুলের কাছে গুরুতর আঘাত পাওয়ায় ওই অংশের হাড় ভেঙে গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক অতনু চৌধুরী রাজু আহত

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :