ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেয়ে বোরখা পরায় ট্রোলড, সমুচিত জবাব রহমানের

মেয়ে বোরখা পরা নিয়ে ট্রোলড হওয়ার সমুচিত জবাব দিয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শুরুতে। ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে মুম্বইয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাবার সম্পর্কে কিছু বলতে বোরখা পরে মঞ্চে ওঠেন রহমান কন্যা খাতিজা।

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি সমালোচকরা। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় সমালোচনা। এক দিকে গোটা বিশ্ব ঘুরে বেড়ান অথচ মেয়েকে রক্ষণশীল জীবনযাপনে বাধ্য করেছেন বলে রহমানের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযোগ তোলেন নেটিজেনদের একাংশ।

পরে খাতিজার নামে একটি আনভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। বোরখায় স্বচ্ছন্দ বোধ করেন খাতিজা এবং নিজের ইচ্ছাতেই তিনি ওই পোশাক পরে মঞ্চে উঠেছিলেন বলে জানানো হয়। তবে তাতেও থামেনি বিতর্ক।

তাই অনেকটা বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় সমুচিত জবাব দিয়েছেন সুরকার এ আর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র ফ্রিডমটুচুজ় লিখেই কথা সেরেছেন। জানিয়ে দিয়েছেন, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে সকলের। তবে বাগবিতণ্ডায় যাননি রহমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মেয়ে বোরখা পরায় ট্রোলড, সমুচিত জবাব রহমানের

আপডেট টাইম : ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯
সময়ের প্রত্যাশা ডেস্ক : :