ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মেলা থেকে নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিললো মাদরাসাছাত্রের মরদেহ

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুরে মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজের তিনদিন পর কাশবন থেকে শাহাদাত হোসেন (৮) নামে মাদরাসার এক ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী সন্দেহভাজন পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ের একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী শাহাদাত হোসেন উপজেলার চন্দ্রপাড়া পুরাতন ঘাটের আবদুর রশিদের ছেলে। সে স্থানীয় হানিফ হাজীর ডাংগী কওমি মাদারসার ছাত্র ছিল।

পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২৬ জুন চন্দ্রপাড়া দরবার সংলগ্ন ট্রলার ঘাটে মহরম উপলক্ষে আয়োজিত মেলায় শাহাদাত ঘুরতে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিং করে। সোমবার দুপুরে মেলায় আগত দোলনার এক কর্মচারী ইয়াছিন (১৮) নামে এক যুবক শিশুটির বোন রওশানারাকে ফোন করে শাহাদাতের মরদেহের অবস্থান জানায়। ইয়াছিনের দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের লোকজন কাশবনে গিয়ে শাহাদাতের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক।

এ ঘটনার পর ওই দোলনার মালিকসহ অন্য কর্মচারীদের স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সন্দেহভাজন আটকরা হলেন- দোলনার মালিক শরীয়তপুর জেলার জাজিরা থানার মদন তালুকদার কান্দি গ্রামের মৃত আয়েত আলী বেপারীর ছেলে দেলোয়ার বেপারী, ঝিনাইদহ সদরের আটজন নারানপুর গ্রামের আশরাফুলের ছেলে রিয়াজ, মাগুরার মোহাম্মাদপুর থানার রাজাপুর গ্রামের সাহেব মোল্যার ছেলে তামিম মোল্যা, ঝিনাইদহ জেলার হাটগোপালপুরের লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ ও ঝিনাইদহ সদরের খোদাবাকরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী সন্দহজভাজন পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

মেলা থেকে নিখোঁজের ৩ দিন পর কাশবনে মিললো মাদরাসাছাত্রের মরদেহ

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :