ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেয়ের সঙ্গে ঝামেলার জেরে শিশুকে আঘাতের অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

আনিসুর রহমান:

নাটোরে বাইজিদ বিন মাহমুদ নামের সাত বছরের এক শিশুর হাতের আঙুল ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য সাকিল (৪০) ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শহরের বড় হরিশপুর এলাকার চেয়ারম্যান পাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত বাইজিদ বিন মাহমুদ ওই এলাকার বাসার মালিক ও ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের ছেলে। অভিযুক্ত সাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের অ্যাকাউন্টস শাখায় কর্মরত বলে জানা গেছে।

আহত শিশুর বাবা মাহমুদুল হাসান মিলনের অভিযোগ, চাকরির কারণে তিনি ঢাকায় থাকেন। নাটোরের ওই বাড়িতে সাকিল ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বুধবার বাড়ির ভাড়াটিয়াদের উদ্যোগে আয়োজিত একটি পিকনিকে সাকিলের পাঁচ বছর বয়সী মেয়ের সঙ্গে বাইজিদের ঝগড়া বা কথাকাটাকাটি হয়।

এরই জেরে বৃহস্পতিবার সকালে সাকিল ও তার স্ত্রী বাইজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি আঙুল কেটে দেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে আহত বাইজিদকে নাটোর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা নাটোরে এসে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থার চিহ্ন দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটির কেটে যাওয়া আঙুলের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করেন।

ওসি মনসুর রহমান জানান, ঘটনার পর সাকিল ও তার স্ত্রী গা-ঢাকা দেন। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

মেয়ের সঙ্গে ঝামেলার জেরে শিশুকে আঘাতের অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :