ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেডিকেল রিপোর্ট ছাড়া মামলা নেয় না পুলিশ

রাজশাহী নগরীতে এক পরিবারকে হত্যাচেষ্টার ঘটনার তিনদিনেও মামলা নেয় নি পুলিশ। মামলা করতে মেডিকেল রিপোর্ট নিয়ে আসার কথা বলে বারবার থানা থেকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
অবশেষে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে হাত ও মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় হাজির হয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হালিমা খাতুন।
তিনি নগরীর মির্জাপুর এলাকার আবু হানিফের মেয়ে। সংবাদ সম্মেলনে হালিমা বলেন, গত মঙ্গলবার দুপুর ১২টার সময় আমার মা, ভাই ও মামার ওপর সশস্ত্র হামলা চালায় মতি, বাবু, জুয়েল, চাঁন, সুরুজ, শিশির, চম্পা ও বুলুসহ আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
এ সময় আমার ওপরও হামলা চালায় তারা। গুরুতর আহত হলেও এলাকার কেউ এগিয়ে আসেনি। থানা পুলিশকে খবর দেয়া হলে তারাও তৎক্ষনাৎ হাজির হয়নি সেখানে। পরে কোনোমতে পালিয়ে আমরা হাসপাতালে চিকিৎসা নিই। আমার মাথায় ৮টি সেলাই লেগেছে। এছাড়া আমার মায়ের মাথায় ৫টি, বড় ভাইয়ের মাথায় ৭টি ও হাতে দুইটি এবং মামার মাথায় ৮টি সেলাই লাগে ও তার ডান হাত ভেঙ্গে যাওয়ায় ব্যান্ডেজ করতে হয়।
হালিমার অভিযোগ, তারা কয়েকবার থানায় গেলেও মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে বলে বারবার ঘুরাচ্ছে। নিরাপত্তা নিশ্চিতপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায় নি। তবে রহস্যজনক উত্তর দিয়েছেন আরএমপির মতিহার ওসি আনোয়ার আলী তুহিন। বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মেডিকেল রিপোর্ট ছাড়া মামলা নেয় না পুলিশ

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :