ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেঘনা নদীতে প্রাণ গেল ঢাকার বিএএফ শাহীন কলেজের ছাত্রের

আলম মৃধাঃ

নরসিংদী পৌর সহরের নাগরিকান্দি ব্রিজের পাশে মেঘনা নদীতে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (১১ মে) সোমবার দুপুরের দিকে শহরের নাগরিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পশ্চিম কাজীপাড়া মিরপুর ঢাকার জহিরুল ইসলামের ছেলে।

মাহিরের বন্ধুরা বলেন, সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীর নাগরিয়াকান্দী ব্রিজ ও ব্রিজ সংলগ্ন পার্কে ঘুরতে আসে। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার একপর্যায়ে নাগরিয়াকান্দি ব্রিজের নিচে মেঘনা নদীতে বেশ কয়েকজন গোসল করতে নামে।

এ সময় সাঁতার না জানায় বন্ধু মাহির শাহরিয়ার ও আরও দুজন নদীতে তলিয়ে যেতে থাকে। অন্য বন্ধুরা দুজনকে উদ্ধার করতে পারলেও মাহির ডুবে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দীর্ঘ সময় পার হলেও তার সন্ধান না মেলায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তারা অভিযান চালিয়ে নদী থেকে বিকেল চারটার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ রফিক বলেন, বিকেল চারটায় ডুবুরিরা নদী থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মেঘনা নদীতে প্রাণ গেল ঢাকার বিএএফ শাহীন কলেজের ছাত্রের

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :