ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মেঘনায় ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীর মোহনায় একটি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা মাছ ধরা ট্রলার ও ট্রলারে থাকা মাঝিসহ ১১ জন জেলেকে ট্রলারসহ অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ডাকাতেরা এরই মধ্যে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন।

পরে পরিবার ও মৎস্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বিষয়টি নৌপুলিশকে অবহিত করা হয়। নৌপুলিশ বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেও অপহৃত জেলেদের উদ্ধার করতে পারেনি।

অপহৃত ১১ জেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোওয়ারী ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা।

ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি জানান, মঙ্গলবার রাতে ঠেঙ্গাচর এলাকায় সাগরে মাছ ধরা অবস্থায় তার ভাই নুর সোলেমানসহ ১১ জেলেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা তাদের কোনো সন্ধান পাইনি। তাদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কল যায় কিন্তু রিসিভ করে না। এদিকে অপর একটি নম্বর থেকে কল করে নাম পরিচয় না বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে পহরণকারীরা।

অপহৃত ট্রলারের দাদন দেওয়া হাতিয়া বৌ বাজার ঘাটের আড়তদার ও চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ বলেন, ট্রলারের মাঝি মাল্লার সঙ্গে দীর্ঘ বছর ধরে দাদন দিয়ে ব্যাবসা করে আসছি। তাদের অপহরণের খবর পেয়ে হাতিয়া নৌপুলিশকে অবহিত করে তাদেরকে নিয়ে কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করে উদ্ধারে ব্যর্থ হয়।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌপুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। এরপর স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থল এবং আশেপাশে অভিযান পরিচালনা করেও তাদের পাওয়া যায়নি। অপহৃত জেলেদের উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

মেঘনায় ১১ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :