ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

-রাজবাড়ীর কালুখালীর মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভায় ফুলেল শুভেচ্ছা জানায় কলেজ জিবির সদস্যরা।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের (জিবি) প্রথম সভা শনিবার (২৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি, ঢাকা ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, বি-কয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।
.

কলেজ জিবি ও শিক্ষকদের পক্ষ থেকে কলেজের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

.

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আইয়ুব আলী, কলেজ জিবির সদস্য আলাউদ্দিন মোল্লা, আক্কাস আলী মোল্লা, আনিসুর রহমান মোল্লা, সাজ্জাদুল ইসলাম, আবু তালেব, মো. আরিফুল ইসলাম, হারুন অর রশিদ, রানী ভট্টাচার্য, ডা. আবুল হোসেনসহ কলেজ জিবির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

.

সভায় কলেজের শিক্ষার মান উন্নয়নসহ কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভা শেষে শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন কলেজ জিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান।

.

উল্লেখ্য, ১৯৮৮ সালে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিরা মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার প্রসারে কলেজটি অবদান রেখে চলেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :