ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুলাটোল মদীনাতুল উলূম কামিল (এমএ) মাদরাসায় অরিয়েন্টেশন ক্লাস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাঈমুল ইসলামঃ
রংপুর জেলার মহানগর এলাকায় অবস্থিত মুলাটোল মদীনাতুল উলূম কামিল (এমএ) মাদরাসায় কামিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হাদিস ও তাফসীর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন, মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শৃঙ্খলা, নৈতিকতা এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও শিক্ষাবিদবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক চরিত্র গঠন, সময়ানুবর্তিতা এবং ইসলামী আদর্শে জীবন পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের পড়াশোনার বিষয়ে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়া, আবাসন, শৃঙ্খলা ও সার্বিক শিক্ষা পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার দায়িত্বশীল, দাতা সদস্য মাওঃ মোঃ জাহেদ হোসেন খন্দকার এবং সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ। শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

মুলাটোল মদীনাতুল উলূম কামিল (এমএ) মাদরাসায় অরিয়েন্টেশন ক্লাস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
নাঈমুল ইসলাম, রংপুর সদর (রংপুর) প্রতিনিধি :