ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

মোঃ নাঈমুল ইসলামঃ

রংপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা-তে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির শুভ উদ্বোধন করেন মুহাম্মদ রফিকুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা। তিনি তার বক্তব্যে বলেন, “মাদ্রাসা শিক্ষা এখন যুগোপযোগী ও আধুনিক ধারায় এগিয়ে যাচ্ছে। আধুনিক একাডেমিক ভবন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ ও কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, রংপুর এবং সভাপতি, অত্র মাদ্রাসা। তিনি বলেন, “এই ছয়তলা একাডেমিক ভবন মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আছগর আলী, প্রিন্সিপাল, মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসা। তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ভবনটি শুধু একটি অবকাঠামো নয়, বরং এটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত অগ্রযাত্রার প্রতীক। শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান ও দক্ষতা অর্জনে এই ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। নতুন একাডেমিক ভবন চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
মোঃ নাঈমুল ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :