ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এ মানববন্ধর শেষে দূর্নীতিবাজ সভাপতিকে বাদ দিয়ে নতুন করে যাচাই-বাছাই করার দাবিসংবলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) চেয়ারম্যান কর্তৃক মনোনীত যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম. কাউছার রহমান ক্ষমতার অপব্যবহার করে অর্থের বিনিময়ে  মুক্তিযোদ্ধাদের তালিকা করেছেন। যেখানে অনেক ভাতাভোগীবীর মুক্তিযোদ্ধা বাদ পড়েছেন।

এ ধরনের অনিয়ম ও দূর্নীতির যাচাই-বাছাই তালিকা বাতিলের আবেদন জানিয়ে নতুন করে যাচাই-বাছাইয়ের আওতায় আনার দাবি করে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন,সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফউদ্দিন তারা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমুখ।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ  করেন ইউএনও তৌহিদ এলাহী।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মনোনীত যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম.কাউছার রহমান জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্য নয়। একটি মহল লাভবান হওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে।

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির আলফাডাঙ্গা উপজেলার সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী বলেন, টাকা নেওয়ার বিষয়ে আমার জানা নেই, সম্মানীত বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
মো.ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :