ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ, সালথার ওসিকে প্রত্যাহার

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • ৩৫১ বার পঠিত

মুক্তিযোদ্ধাকে গালাগালসহ লাঠিপেটা করার অভিযোগ ওঠায় ফরিদপুরের সালথা থানার ওসি মোহাম্মাদ আলী জিন্নাহকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, বুধবার তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

তবে পুলিশ অভিযোগের সত্যতা পায়নি বলে তিনি দাবি করেছেন।

গত শুক্রবার বিকালে সালথা থানার খলিশাপট্টি গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশ ওই গ্রামের মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনকে লাঠিপেটাসহ গালাগাল করে বলে অভিযোগ ওঠে। ওসি মোহাম্মদ আলী জিন্নাহকে প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেন তারা। একই দাবিতে মঙ্গলবার নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধারাও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ঘটনা তদন্তে শনিবার জেলা পুলিশ একটি কমিটি গঠন করে এবং মঙ্গলবার রাতে কমিটি প্রতিবেদন দেয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাকে লাঠিপেটার ঘটনায় ওসির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্ত করে তার প্রমাণ পাওয়া যায়নি। এর পরও স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যাহার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

মুক্তিযোদ্ধাকে পেটানোর অভিযোগ, সালথার ওসিকে প্রত্যাহার

আপডেট টাইম : ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
ফরিদপুর অফিসঃ :