ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক নৌ ভ্রমণ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী, উপজেলার ঐতিহ্যবাহী চান্দার বিলে এ নৌ ভ্রমণ আয়োজন করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি। অতি আনন্দময় পরিবেশে প্রতি বছরের ন্যায় এবছরও মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকসহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীগন এতে অংশগ্রহণ করেন।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী চান্দার বিল সবুজে ঘেরা পরিবেশ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশের আবহমান গ্রাম বাংলার মেঠোপথের পাশ ঘেঁষে বয়ে চলা বিলের অপরুপ সৌন্দর্য, প্রকৃতির সান্নিধ্যে এক অনন্য মুহূর্ত উপভোগ করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, নাজমুল হাসান রাজ, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আরটি হাসানসহ সকল সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগন।

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম বলেন, আমরা রিপোর্টার্স ইউনিটির সূচনালগ্ন থেকে প্রতি বছর নৌ ভ্রমণের আয়োজন করে আসছি। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

এসময়, নৌ ভ্রমণ উপলক্ষে লাকী কুপনের লটারি ড্র অনুষ্ঠিত হয়। লাকী কুপনের প্রথম পুরষ্কার পেয়েছেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির বাৎসরিক নৌ ভ্রমণ

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :