ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, আমি একজন সেবক হিসেবে সর্বদা জনগণের কল্যাণে নিয়োজিত আছি। মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতায় এ ধরণের উদ্যোগ অবশ্যই অনুপ্রেরণার সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিব হাসান শুভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সহ-সভাপতি লিয়াকত হোসেন, সহ-সভাপতি মেহের মামুন, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ডালিম, সহ দপ্তর সম্পাদক আরটি হাসান, সদস্য মাহমুদুল হাসান, কুতুবউদ্দিনসহ ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নিঃসন্দেহে পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে খাতা-কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

আপডেট টাইম : ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :