দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
বাদশাহ মিয়াঃ দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে। মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে। এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।
বাদশাহ মিয়াঃ
দীর্ঘ ১৯ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ পতাকা উড়তে দেখা গেছে।
মুকসুদপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি রিয়াজ আহম্মেদ রাজ, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,কয়েকজন দিনমজুর নিয়ে এ পতাকা উত্তোলন করেছেন বলে জানা গেছে।
এ সময় তারা ‘জয় বাংলা’ সহ বিভিন্ন দলীয় স্লোগান দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান। ফলে দীর্ঘ ১৯ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ ছিল।