ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ৩ ঘন্টা ব্যাপী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০

মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে সংঘর্ষকারীরা। আহত হয় দুই পক্ষের অন্তত ২০ জন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পদক জয়নাল আবেদিনের সমর্থক জিম মোল্যা। সেই ক্যালের্ডার ছিড়ে ফেলে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক। পরে জিমও সেলিমুজ্জামানের পোস্টার ছিড়ে ফেলে।

এ ঘটনায় সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের বাবা হাবিব মোল্লা কে বেধড়ক মারপিট করে। এ নিয়ে দু’জনের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে বাধে সংঘর্ষ।

মুকসুদপুর থানা পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে। দুই পক্ষের লোকজনই লাঠিসোটা নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টার একটি ক্লিনিক সহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হয় উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত সাড়ে ৯ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, সংঘর্ষ নিয়ন্ত্রনে আসছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে ৩ ঘন্টা ব্যাপী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-২০

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :