ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন।

মেডিকেল অফিসার ডাঃ দীপ সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ডাঃ রায়হান ইসলাম শোভন বলেন, ২০ এপ্রিল থেক ১০ মে পর্যন্ত মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫১ টি ওয়ার্ড ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্র সর্বমোট ৫২ টি ইউনিটে ৩৩ হাজার ১শ ৩৮ জন শিশুকে টিকা প্রদান করা হবে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুকে নির্ধারিত কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হবে। সকল অপপ্রচার থেকে বেরিয়ে এসে আপনারা নিজের শিশুকে দিন, অন্যের শিশুকে টিকা নিতে সহায়তা করুন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন

আপডেট টাইম : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :