ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে নন্দিনী বিশ্বাস (৯) নামে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারী) বেলা ১১টার সময় উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
শিশুর পিতা বিজন বিশ্বাস জানান, আমি আর আমার স্ত্রী সকাল ৬টার দিকে অন্যের জমিতে কাজ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার ছেলেও স্কুলে গেছে। আমার মেয়ে একলা বাড়িতে ছিলো। আমার ভাগ্নে কৃষ্ণ মন্ডল আমাকে বলে তোমার মেয়ে বৈজনের দোচালা ঘরে শুয়ে আছে।
খবর পেয়ে যেয়ে দেখি আমার মেয়ে ওখানে পড়ে আছে। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। আমার মেয়ের গলায় একটি স্বর্ণের চেন ছিলো। তার গলায় ওই স্বর্ণের চেইন পাওয়া যায়নি। তার গলা থেকে চেইন নেয়ার জন্য আমার মেয়েকে হত্যা করেছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, নলডাঙ্গা গ্রামে নন্দিনী বিশ্বাস নামে এক শিশুকে হত্যা করা হয়েছে, তার গলায় সোনার চেইন ছিল বলে শিশুর স্বজনরা জানিয়েছেন। তার শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পোষ্টমর্টেমের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারন বলা যাচ্ছেনা। এই ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

মুকসুদপুরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ৯ বছরের শিশুকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :