ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন সাইফুল ইসলাম (৪৫) ও তার ছেলে মিনহাজ শেখ (১০)। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে, স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল করে প্রতীকী আনন্দ প্রকাশ করেন তারা। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তালাক ও দুধ দিয়ে গোসল

সাইফুল ইসলাম ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে তার ১২ বছরের সংসার ছিল। তবে দাম্পত্য জীবনে নানা ধরনের কলহ ও নির্যাতনের অভিযোগে সম্পর্ক দিন দিন তিক্ত হয়ে ওঠে।

অবশেষে শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে সাইফুল ইসলাম তার স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। তালাকের কিছুক্ষণ পরেই বাড়ির গেটের সামনে বালতি ভর্তি পানি মিশ্রিত দুধ দিয়ে তিনি ও তার ছেলে মিনহাজ শেখ প্রকাশ্যে গোসল করেন।

সাইফুল ইসলামের দাবি

সাইফুল ইসলাম দাবি করেছেন, গত ১২ বছর তারা বাবা-ছেলে নানা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। স্ত্রীকে তালাক দিয়ে সেই কঠিন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তাই আনন্দের প্রকাশ হিসেবে তারা (বাবা-ছেলে) দুধ দিয়ে গোসল করেছেন।

স্থানীয়দের প্রতিক্রিয়া

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা বলেন, দাম্পত্য জীবনের কলহ এভাবে প্রকাশ্যে চলে আসা দুঃখজনক। তবে তালাক-পরবর্তী এমন ব্যতিক্রমী আচরণ এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে সাথে নিয়ে দুধ দিয়ে গোসল

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :