ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ

বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকায়ন জোরদারকরণ (এসএলপিএফআইভিসিডি) প্রকল্পের আওতায় খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে কৃষি বন্ধু চুলা ও অনুদান সহায়তার চেক বিতরণ করা হয় ।

বৃহস্প্রতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সংস্থার প্রকল্প কার্যালয়ে, সংস্থার সদস্যের মাঝে কৃষি বন্ধু চুলা ও অনুদান সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিসিডিবির সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেখ, উপজেলা প্রাণিসস্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জলিরপার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ প্রমুখ। এসময় প্রকল্পের উপকারভোগী সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ভক্তি সরকার ও লাকী বালা।

প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে বলেন, ২য় ধাপে একই হাঁসের খামারিকে আরও দুই লক্ষ সাতাত্তর হাজার সহায়তা প্রদান করা হবে। অস্ট্রেলিয়ান এইড এবং টান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রকল্পটি মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নে ২০২২ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে যা ১ম ফেজে জুন- ২০২৫ পর্যন্ত চলবে।

প্রকল্প থেকে সদস্যদের মাঝে সবজি উৎপাদন, গাভী ও হাঁস পালন এবং কৃষিপণ্যের বিপননে আগামীতে সহায়তা অব্যহত রাখা হবে মর্মে প্রকল্প সমন্বয়কারী সকলকে অবহিত করেন। আলোচনা সভা শেষে, ২৫ জন সদস্যকে কৃষি বন্ধু চুলা এবং ১০ জন সদস্যকে হাঁসের খামার স্থাপনে, চার লক্ষ টাকার অনুদান সহায়তার চেক বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :