ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় তামিম মাতুব্বর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কেষ্টপুর গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮ টার সময় মুকসুদপুর উপজেলার টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের শান্তিপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাট গামী একটি অজ্ঞাত বাস শান্তিপুর এলাকায় আসলে অপরদিক থেকে আসা গোপালগঞ্জ গামী মোটরসাইকেল, ইজিবাইক ওভারটেক করতে গেলে বাসের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তামিম মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরো দুজন গুরুতর আহত হন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় তামিম মাতুবব্বর নিহত হয়েছে বাকী দুই আরোহী গুরুতার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :