ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে, ঢাকা-খুলনা মহাসড়কের রিশাতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাফছান রাফি নামে দশম শ্রেণির স্কুলছাত্র ও তার সহপাঠী অনুজ নামে দুজন নিহত হয়েছে। মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে রাফি এবং শিমুলশুর গ্রামের শিশির কর্মকারের ছেলে অনুজ মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের এই সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়,তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থী অনুজও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দশম শ্রেণীতে পড়ুয়া দুই স্কুলছাত্রের এমন অকাল মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীদের মাঝে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

error: Content is protected !!

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :