আপডেট টাইম :
০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
১৬১
বার পঠিত
-ছবিঃপ্রতীকী।
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রহিমা বেগম (৩০) নিহত হন। অপরজন জামাল উদ্দিন (৭০) কে গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রহিমা বেগম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী এবং জামাল উদ্দিন একই উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, বালুবাহী ট্রাকের চাপায় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পুরাতন মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বালুবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই রহিমা বেগম (৩০) নিহত হন। অপরজন জামাল উদ্দিন (৭০) কে গুরুতর আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রহিমা বেগম ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের রহমানের স্ত্রী এবং জামাল উদ্দিন একই উপজেলার জয়পাশা গ্রামের বাসিন্দা।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, বালুবাহী ট্রাকের চাপায় এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন, আরেকজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।