ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ নারীসহ নিহত ৫, আহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ নারী সদস্য ও মাইক্রোবাসের ড্রাইভারসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। হতাহতরা একই পরিবারের সদস্য।
বুধবার (২০ মার্চ ) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি  নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন,  মাদারীপুরের জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী আবদুল হামিদের তিন মেয়ে কাজী সালমা আক্তার (৫৮), আছমা বেগম (৫৬) কাজী নাছিমা বেগম (৬২), ছেলে হুমায়ুন কাজীর স্ত্রী কোমল বেগম (৭৫) ও মাইক্রোবাসের ড্রাইভার আলমগীর।
মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম ও ভাঙ্গা হাইওয়ে পুলিশের এস আই নোমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা গামী গ্লোাবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাদারীপুর গামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে চাপা দিলে মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ নারী ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় কাজী আবদুল হামিদ ছেলে হুমায়ুন কাজী, মেয়ে নাজমা বেগম ও খায়রুল আলম কাজী গুরুতর আহত হন। আহত ৩ জনকে মাদারীপুরের রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ।
প্রত্যক্ষদর্শী সবুজ দত্ত বলেন, তার সামনে এ ঘটনাটি ঘটেছে। গ্লোবাল পরিবহনের বাসটির সামনের ডান চাকা ফেটে যায়। আর এ কারণেই মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম আরও বলেছেন, নিহতদের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার করে অনুদান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ নারীসহ নিহত ৫, আহত ৩

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :