মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল। আজ শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার “যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভোগার কারণে শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, এ কারণে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছেন। ফলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছেন। এতে আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং তিনি আর কখনো রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল।
আজ শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ভবিষ্যতে আর রাজনীতিতে যুক্ত হবেন না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল মিয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার “যুব ও ক্রীড়া সম্পাদক” হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। হৃদরোগে আক্রান্তসহ শারীরিক নানাবিধ সমস্যায় ভোগার কারণে শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, এ কারণে তিনি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর গ্রহণ করছেন। ফলে তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছেন। এতে আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং তিনি আর কখনো রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।