ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার (জীব বিজ্ঞান)  বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার (২৭ অক্টোবর) সকালে কহলদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সহকারী শিক্ষিকা মেরেরুন্নেছার বিরুদ্ধে নানান স্লোগানে বিক্ষোভ করে।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে, মেহেরুন্নেছা ম্যাডাম পাঠ্য বই না পড়িয়ে ক্লাসে গাইড দেখে পড়ান এবং শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন।
মেহেরুন্নেছা গত ১লা সেপ্টেম্বর এনটিআরসি নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি উপজেলার প্রভাকরদী গ্রামের আবু রায়হানের স্ত্রী।
সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, সকালে প্রতিদিনের ন্যায় ক্লাসের ঘন্টা পড়লে শিক্ষকরা ক্লাসে যান। এরপরই সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মেহেরুন্নেছা ম্যাডামের বিরুদ্ধে, গাইড দেখে পড়ানোর অভিযোগ এনে  বিক্ষোভ করে।
প্রধান শিক্ষক জাকির হোসেন শরিফ জাকির হোসেন মুঠোফোনে বলেন, আমি জরুরি অফিসিয়াল কাজে স্কুলের বাহিরে আছি, স্কুলে না গিয়ে কিছু বলতে পারছি না।
অভিযুক্ত সহকারী শিক্ষিকা মেহেরুন্নেছা বলেন,  আমি দুই মাস পূর্বে এনটিআরসি নিয়োগে এ বিদ্যালয়ে যোগদান করেছি। প্রথম দিন থেকেই পাঠ্য বই দেখে পড়াই, তবে দুই /তিন দিন যাবত সহকারী প্রধান শিক্ষক কামরুল স্যারের চাপে পড়ে গাইড দেখে পড়াইতেছি।
মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন বলেন, আমি এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে অবশ্যই ব্যাবস্থা নিবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুরে শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :