ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮, বাড়ি ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ

-ছবি প্রতীকী।

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৮ জন আহত হয়েছে। এই ঘটনায় বাড়িঘর ভাংচুর ও কয়েক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ৯ ফেব্রুয়ারী শুক্রবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। আহতরা হলো লালচান শেখ, সেলিনা বেগম, তানজিনা বেগম, মনিরা বেগম, হান্নান শেখ। গুরুতর আহত  হিটকু শেখ, ছিদ্দিক শেখ, শাওন শেখ, শুকুর আলী শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়।
এই ঘটনায় লালচান শেখ বাদী হয়ে নলকোনা গ্রামের হায়দার শেখ কে প্রধান আসামী করে মোট ১৮ জনের নামে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে।
লালচান শেখ জানান, বিবাদীদের সাথে আমাদের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিলো। তারই জের ধরে শুক্রবার সকালে বিবাদীরা আমাদের উপর হামলা করে আমাদের ৮জনকে আহত করেছে। বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি করেছে।
মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, নিশ্চিন্তপুরে জমিজমার বিরোধের জেরে কয়েক জন আহত হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীরা পলাতক আছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৮, বাড়ি ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ

আপডেট টাইম : ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :