ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে রাস্তা বন্ধ করায় দুই শতাধিক পরিবার অবরুদ্ধ

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা বন্ধ করায় দুই শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মোসারফের বিরুদ্ধে।অন্যদিকে নিজের অপরাধ লুকাতে স্থানীয়দের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তিনি। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড প্রভাকরদী গ্রামের প্রায় দুইশত পরিবারের একমাত্র চলাচলের রাস্তাটি ব্যবহার করতে পারছে না ভুক্তভোগীরা। তিনি তার বাড়ির সামনের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন।

এতে প্রায় দুইশত পরিবার পড়েছে বিপাকে। সামান্য বৃষ্টি হলেই পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। পৌরসভার কলেজ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ২’শ মিটার ইটের রাস্তা মোসারেফের বাড়ির সীমানা পর্যন্ত নির্মান হয়েছে। তিনি তার জায়গা না ছাড়ার কারণে রাস্তাটি আর সামনে এগুতে পারেনি । যে কারনে ভুক্তভোগী পরিবারগুলোকে বিপাকে পড়তে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, মোসারেফের বাড়ির সাথে মোনায়েমের জায়গার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়ে, জোর পূর্বক ঘর উত্তোলন করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন তিনি।

একই গ্রামের হালিম খানের ছেলে মোনায়েম খান বলেন, রাস্তা দেওয়ার কথা বলার কারনে, আমার জায়গার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে এবং আমার জায়গাসহ নতুন করে জোর পূর্বক ঘর উত্তোলন করেছে। আমার জায়গার ফলের গাছসহ কয়েকটি গাছ কেটে নিয়েছেন। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানালেও সে কোন ভাবেই আমার জায়গা ছাড়ছে না। এছাড়া রাস্তাও দিচ্ছে না। এতে এলাকায় আমরা যারা বসবাস করছি সবাই চরম দূর্ভোগে আছি।

একই গ্রামের সালেহা বেগম বলেন, আমাদের পরিবারের লোকজন অসুস্থ্য হলেও জঙ্গলের মধ্যে দিয়ে কাঁদা পথে যাতায়াত করতে হচ্ছে। মোসারেফের বাড়ির পাশে রাস্তার জায়গা ছেড়ে দিলে আমরা অনেক শান্তিতে চলাচল করতে পারতাম।

প্রতিবেশী রাহেলা বেগম বলেন, একটা লোকের জন্য সমস্যায় পড়ে আছি । আমারা চলাচলের জন্য রাস্তা চাই।

ভ্যান চালক জাবেদ জানান, একটু জায়গা ছাড়লেই আমরা সুন্দর করে ভ্যান চালিয়ে যেতে পারতাম। অনেকটা রাস্তা ঘুরে গেলেও কাঁদা পানির জন্য যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়।

এবিষয়ে মোসারেফের সাথে যোগাযোগ করতে চাইলে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

মুকসুদপুরে রাস্তা বন্ধ করায় দুই শতাধিক পরিবার অবরুদ্ধ

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :