ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ

বাদশাহ মিয়া :

গোপালগঞ্জের মুকসুদপুরে রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিসুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার উজানী ইউনিয়নের ১৭৮ নং পশ্চিম উজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূজা শেষে রাতে পূজারীরা মন্দির ত্যাগ করেন। এরপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা থানায় অবহিত করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ঘটানোর আগেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছে। এ কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তাই এ ঘটনার সঙ্গে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
a

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

মুকসুদপুরে রাতের আঁধারে সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :