ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

  • বাদশাহ মিয়া
  • আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০৮ বার পঠিত

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের রুইতার বিলে মন্টু মোল্লার দুটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায় , মন্টু মোল্লা রুইতার বিলে দীর্ঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তার পুকুরে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে। এতে পুকুরে থাকা সকল প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্ত মন্টু মোল্লার দাবি, এতে তার পাঁচ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী মন্টু মোল্লা বাদী হয়ে মুকসুদপুর থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, ইসরাফিল শেখ, আসাদ কাজী এবং রফিক শেখ।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় মৎস্য চাষিরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

মুকসুদপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

আপডেট টাইম : ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
বাদশাহ মিয়া :