ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রেজাউল (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।
গ্রেফতারকৃত আসামী রেজাউল উপজেলার খান্দারপাড় গ্রামের মৃত জলিল শেখের পুত্র।
র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ আগষ্ট সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড় থেকে আসামি মোঃ রেজাউলকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে গোপালগঞ্জ কোর্টে রেজাউলের নামে নারী ও শিশু নির্যাতন মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
রায়ের পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিল।
মুকসুদপুর থানার ওসি তদন্ত  আমিনুল ইসলাম বলেন,  দীর্ঘদিন যাবত সাজাপ্রাপ্ত আসামি রেজাউল পলাতক ছিলেন। সোমবার রাতে র‌্যাব-৩ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে দিয়ে যান। আজ সকালে আসামি রেজাউলকে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

মুকসুদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :