আপডেট টাইম :
০২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
১১২
বার পঠিত
-ছবি প্রতীকী।
মুকসুদপুরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত
বাদশাহ মিয়াঃ গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় অজ্ঞাত নামা (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন এই বৃদ্ধ। এসময় ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় অজ্ঞাত নামা (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাংগাপোল এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন এই বৃদ্ধ। এসময় ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।