ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বাদশাহ মিয়াঃ

সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে, সারাদিন ব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রত্যুষে মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, মুকসুদপুর পৌরসভা, উপজেলা বিএনপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল।

এসময় আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

মুকসুদপুর থানার এস আই আব্দুল হাকিমের নেতৃত্বে সমাবেশ ও কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন, মুকসুদপুর থানা, আনসার বিডিবি, মুকসুদপুর ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিস-প্লে প্রর্দশন ও পুরস্কার বিতরন করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সকল মসজিদ, মন্দির গীর্জায় ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

অফিসার্স ক্লাব মাঠে দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। সন্ধ্যায় উপজেলা বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় মহান বিজয় দিবস উদযাপন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :