ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শেখ নাজিম উদ্দিন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নাজিম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী শেখ নাজিম উদ্দিন।

মঙ্গলবার ( ৭ অক্টোবর ) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।

এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম , সাধারণ শিক্ষক সদস্য মো: জাহিদুর রহমান মুন্সি , অভিভাবক সদস্য মো: আশরাফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৮ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ “এডহক” কমিটি অনুমোদন দেয়া হলো।

এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।

এডহক কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন বলেন, অত্র মাদ্রাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেছেন আমার চাচাতো ভাই অ্যাডভোকেট শেখ হেমায়েত হোসেন। উনার প্রতিষ্ঠিত শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার “এডহক” কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। মাদ্রাসাটি নিয়ে আমারও অনেক স্বপ্ন।

তিনি আরও বলেন, যেহেতু আমি সুযোগ পেয়েছি মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। “শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসাকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে মানুষের বুদ্ধিমত্তাই আসল—ফরিদ জাকারিয়া

error: Content is protected !!

মুকসুদপুরে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শেখ নাজিম উদ্দিন

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :