ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

বাদশাহ মিয়া:

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেতগ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে ৫২টি চায়না দুয়ারী জালসহ প্রায় দুই হাজার মিটার জাল জব্দ করা হয়, যার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মৎস্য অফিসের মাঠ পর্যায়ে কর্মরত সহায়ককর্মীবৃন্দ প্রমুখ।

অভিযানে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী জানান, আমাদের দেশীয় প্রজাতির মাছ, শামুক, ঝিনুক, কুচিয়া ও মাছের লাভাকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্যই এই চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

মুকসুদপুরে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকার চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :